ফাইল ফটো
স্বাস্থ্য

শনিবার ৯ লাখ ৮৪ হাজার টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শনিবার (২০ নভেম্বর) নয় লাখ ৮৪ হাজার এক ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে তিন লাখ ১৫ হাজার ৮৯২ শিক্ষার্থী। ১৮৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছে।

গত ১ নভেম্বর ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ছাড়া শনিবার দুই লাখ ৬৮ হাজার ৬৩২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ৪৮ হাজার ৯৭৩ শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছে এবং আটজন দ্বিতীয় ডোজ পেয়েছে।

আরও বলা হয়, এ পর্যন্ত পাঁচ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৮ জন প্রথম ডোজ এবং ৩ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪০৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা