ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে ৮ হাজার ৩৬৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৬৪ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৭ হাজার ৪৩৭ জনে।

শনিবার (২০ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৮৯০ জন। মোট সুস্থতার সংখ্যা ২৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১১৯ জন।

একইসাথে নতুন করোনা আক্রান্ত হয়েছে ৬ লাখ ২০ হাজার ৬৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৩৯৯ জনে।

বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি ১৩২২ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াতে নতুন করে ১২৫১ জনের মৃত্যু হয়েছে।

ভারতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের, ব্রাজিলে ২৭৯ জন, যুক্তরাজ্যে ১৯৯ জন, জার্মানিতে ২৬১ জন, মেক্সিকোতে ৩৩২ জন এবং ইউক্রেনে ৭৫২ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা