স্বাস্থ্য

চট্টগ্রাম এভারকেয়ারে প্রথম বারের মত কার্ডিয়াক বাইপাস সার্জারি

নিজস্ব প্রতিবেদক: ৪২ বছর বয়সী জুয়েল সেন নামের একজন রোগীকে প্রথমবারের মতো কার্ডিয়াক বাইপাস সার্জারি করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। জানা যায়, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ডা. আসিফ আহমেদ বিন মঈন তার টিম মেম্বারদের নিয়ে এই সার্জারি সম্পন্ন করেন।

আরও জানা যায়, ডা. আসিফ, জুয়েল সেন এর পরীক্ষা নিরীক্ষা করে সার্জারির সিদ্ধান্তে উপনীত হন। গত শনিবার (২৫ অক্টোবর) কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করেন।

বর্তমানে রোগী জুয়েল সেন সুস্থ আছেন এবং হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন।

তিনি ডাক্তার এবং হসপিটালের শুভকামনা করেন এবং বলেন এই ধরণের একটি হসপিটাল চট্টগ্রাম বাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে। নগর বাসি অনেক উপকৃত হবে।

উল্লেখ্য, রোগী খাগড়াছড়ি উপজেলার অধিবাসী, তিনি পেশায় একজন ব্যবসায়ী, বিগত কয়েক বছর যাবৎ হার্ট এর সমস্যায় ভুগছিলেন, বেশ কয়েক বার চিকিৎসক পরিবর্তনের পরও কোনো সুফল না পেয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আসিফ আহমেদ বিন মঈন এর শরণাপন্ন হন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা