ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ময়মনসিংহে কমছে না মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফখরুদ্দিন (৭০), নাজমা বেগম (২৭), নেত্রকোনা বারহাট্টার জেসমিন আক্তার (৩৫) ও পূর্বধলার আব্দুল লতিফ (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩৬ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২১ শতাংশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা