রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

রাজশাহীতে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় একজন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর আরও ২ জন ও নাটোরের একজন মারা গেছেন।

পরিচালক জানান, রামেক হাসপাতাল করোনা ইউনিটে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে আটটা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৪ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৮ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার ৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে কারও করোনা শনাক্ত হয়নি।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে মাত্র ৩ জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা