করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে একদিনে মৃত্যু ৪৭১১

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আরও চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাশিয়াতেই মৃত্যু হয়েছে এক হাজার ৭২ জনের।

একই সময়ে বিশ্বে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৮৮১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে পাঁচ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়। ওই সময়ে আক্রান্ত হন তিন লাখ ৭৪ হাজার ২৭৪ জন।

সোমবার (২৫ অক্টোবর) সকাল পৌনে নয়টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ১৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৬৩ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৩১ জন।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত চার কোটি ৬৩ লাখ ১২ হাজার ৭৮২ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৫৬ হাজার ৩৬২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৫৪ হাজার ৭৪৩ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬৪৯ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৬৩ জনে। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ পাঁচ হাজার ৬৮২ জন। করোনা থেকে সেরে উঠেছেন দুই কোটি নয় লাখ সাত হাজার ২২৪ জন।

এ তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা