ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৭ কোটি ৭০ লাখ টিকার প্রয়োগ ৬ কোটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন পর্যন্ত সাত কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ করোনা এসেছে। এরমধ্যে প্রয়োগ হয়েছে ছয় কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ। প্রথম ডোজ পেয়েছেন চার কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। দুই কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রয়োগ হওয়া টিকার মধ্যে রয়েছে- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্না।

এতে আরও বলা হয়, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৭২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক হাজার ৯৬৯ জন। ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ৩১ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন নয় হাজার ৫৯৮ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৭০৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন লাখ ১৫ হাজার ৬৫৩ জন। মডার্নার টিকা প্রথম ডোজ রোববার কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ১৮১ জনকে।

অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনার টিকা পেতে পাঁচ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা