টিকা
স্বাস্থ্য

৫ কোটি ৪৮ লাখের বেশি টিকা প্রয়োগ 

নিজস্ব প্রতিবেদকঃ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকা পেতে প্রায় ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন মানুষ নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিবন্ধনকারী ৫ কোটি ৪৮ লাখের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, দেশে মঙ্গলবার ১৯ অক্টোবর পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৮২৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৬৮ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৭২৪ জন, আর নারী ১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ১৬২, আর নারী ৮৪ লাখ ২৩ হাজার ৪৩১ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৫১২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৯০ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৮ ডোজ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা