করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে আরও ৬ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৬০২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত চার হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল তিন লাখ এক হাজার ৭৩৮ জন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ২০ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২৪ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮০৪ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৪৯৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৯ লাখ ১ হাজার ৯০০ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৬ হাজার ৪১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত তিন কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৪৮৫ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৬০২ জন

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯১০ জনের। এর মধ্যে ছয় লাখ তিন হাজার ৫২১ জন মারা গেছেন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৭৮ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা