স্বাস্থ্য

টিকা মজুত ৫৮ লাখ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৮২ লাখ ৭৪ হাজার ৮৯০ ডোজ করোনা টিকা এসেছে। এরমধ্যে পাঁচ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫৭২ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এ মুহূর্তে ৫৮ লাখ ৩১ হাজার ৩১৮ ডোজ টিকা মজুত আছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ ডোজ টিকা। এসব টিকার মধ্যে রয়েছে ‑ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর জানা, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৪৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৬৭ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৩৫০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২৬ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ১ হাজার ৭৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫০ হাজার ৫৮৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ২১৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩২ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ১৬ লাখ ৩ হাজার ৯৭ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা