স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের আরও ২৫ লাখ টিকা হস্তান্তর 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কাছে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা হস্তান্তর করেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিকা হস্তান্তর করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে টিকার এ চালান হস্তান্তর করা হয়। টিকা হস্তান্তর করেন রাষ্ট্রদূত মিলার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স।

আরও বলা হয়, এ ২৫ লাখ ডোজ টিকাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া মোট টিকার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ডোজ।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘জীবন রক্ষাকারী ফাইজার টিকার এই অতিরিক্ত ২৫ লাখ ডোজ উপহার দিতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আমরা জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সমর্থন অব্যাহত রাখব। নিরাপদ ও কার্যকরভাবে ফাইজারের এই টিকা সংরক্ষণ ও প্রয়োগের সঠিক অবকাঠামো আছে কি না, তা নিশ্চিত করার জন্য আমরা বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাকসিন উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত।’

বিজ্ঞপ্তিতে আরও হয়, আল্ট্রা-কোল্ড চেইন স্টোরেজ ব্যবস্থা তৈরি, এবং নিরাপদ ব্যবস্থাপনা ও দক্ষভাবে ফাইজার টিকা প্রয়োগসহ বিভিন্ন কাজে সহায়তার জন্য বৈশ্বিক কোভ্যাক্স জোটকে ৪ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সাহায্যের জন্য এখন পর্যন্ত ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা