নিউমোনিয়া
স্বাস্থ্য

বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটিতে কাপ্তাই স্বাস্থ্যকেন্দ্রে গত কয়েকদিন ধরে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি বলে জানা গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও আবহাওয়াজনিত কারণে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এছাড়া বেশিরভাগ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে করোনার প্রকোপ কিছুটা কমলেও আবহাওয়ার কারণে ভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। তবে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে বেশি ভর্তি হচ্ছে শিশুরা। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতেই অনেককে চিকিৎসা দিতে হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা