মৃত্যু
স্বাস্থ্য

সিলেটে সংক্রমণ ও মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক: সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা দুটোই কমেছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১৬৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো নতুন রোগী শনাক্ত হননি।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৪২ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন করোনা রোগী ভর্তি আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা