ফাইল ফটো
স্বাস্থ্য

দুদিনে ৮০ লক্ষাধিক টিকাদান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ কোভিড টিকাদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এ বিশেষ কর্মসূচি চলানোর ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী, মঙ্গল ও বুধবার (২৮, ২৯ সেপ্টেম্বর) দুদিনে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এরমধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন মঙ্গলবারে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং বুধবার ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাগুলো ছিল- চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের।

বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এখন ৭৬ লাখ ১১ হাজার ৮৪ ডোজ টিকা মজুত আছে।

অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত টিকা পেতে চার কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা