স্বাস্থ্য

একদিনে ৬৬ লাখ টিকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন।

এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।

শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ।

বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা