কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৬৮ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৬২ জন।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৩ জন। নতুন করে শনাক্ত ২২ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১৫ জন, দৌলতপুর ১ জন, মিরপুর উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ১ জন ও খোকসা উপজেলায় ৪ জন।

বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১৮ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১৮৫ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা