স্বাস্থ্য

রাজশাহী আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এই চারজনই মারা গেছেন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্যজনের বাড়ি রাজশাহীতে।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যু হয়নি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চারজন মারা গেছেন।

অন্যদিকে, ২৪০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১১৪। বর্তমানে রাজশাহীর ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ছয়জন, নওগাঁর ২২ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার দুজন, মেহেরপুরের দুজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়া হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে দুজনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে আটজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২ দশমিক ৩৩ শতাংশ এবং নাটোরের ৭ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা