মৃত্যু
স্বাস্থ্য

একদিনে আরও ৯২৯২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয় হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও পাঁচ লাখ ২৬ হাজার ৯২৯ জন। করোনাভাইরাস মহামারিতে সারাবিশ্বে সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় করোনাবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৩২ হাজার ৬৬৯ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ২৩ কোটি আট লাখ ৬৮ হাজার ৭৪৫ জন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৮২৮ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। যা এখনও অব্যাহত রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ৩৪ লাখ চার হাজার ৮৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৯৯ হাজার ৭৪৮ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৮৫৪ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৩৪ জনের। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৬ হাজার ৮০ জন। আর তিন কোটি ২৮ লাখ আট হাজার ১৭৫ জন সেরে উঠেছেন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১২ লাখ ৮৩ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৩৫৭ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন দুই কোটি দুই লাখ ৯৫ হাজার ৫৩৮ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩১৩ জন। আর ১৫ লাখ ছয় হাজার ১৩৬ জন সুস্থ হয়েছেন।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা