স্বাস্থ্য

টিকার জন্য ১১ কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: সরকার মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি প্রচেষ্টা আরও জোরদার করতে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড থেকে প্রায় ১১ কোটি অটো ডিস্যাবল (এডি) সিরিঞ্জ এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ক্রয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

বুধবার (২২ সেপ্টম্বর) অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন ওষুধ প্রশাসনের মহাপরিচালক এই সিরিঞ্জগুলো ক্রয় করবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, জেএমআই একটি সুপরিচিত কোম্পানি এবং এই প্রস্তাবের অধিন শুধু তাদের কাছ থেকেই সিরিঞ্জ ক্রয় করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, এই একই বৈঠকে জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য জি টু জি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন এইচএফও ক্রয়ের অপর একটি প্রস্তাবও বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়।- বাসস

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা