স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক
স্বাস্থ্য

স্বাস্থ্যের মালেকের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে অস্ত্র আইনের মামলায় পৃথক দুই ধারায় ১৫ বছর করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘোষিত রায় অনুযায়ী, দুই ধারায় সাজা একসঙ্গে চলবে অর্থাৎ তাকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

গত ১৩ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য ২০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

ওইদিন মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন মালেক।

গত ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পরবর্তী বিচার নিষ্পত্তির জন্য বদলির আদেশ দেন।

গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা