স্বাস্থ্য

ময়মনসিংহে ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চার জনের প্রাণহানি হয়েছে। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জন হলেন, ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) এবং মুক্তাগাছার হালিমা খাতুন (২৮)।

তিনি আরো জানান, বর্তমানে আইসিউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা