সংগৃহীত ছবি
সারাদেশ

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড 

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লা (৩৮) কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

সোমবার ১৭ (ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড: মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। আসামি রুবেল মোল্লা জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।

মামলার ঘটনার পর হতে জেল হাজতে আটক ছিল রুবেল। রায়ের সময় আসামিকে আদালতে আনা হলে রায়ের পর পুনরায় তাকে জেলা কারাগারকে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো. হাছান ছারওয়াদী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আসামি রুবেল মোল্লা তার মায়ের কাছে রাতের খাবার চায়। তার মায়ের দেওয়া খাবারের সন্তুষ্ট না হওয়ায় আসামি রুবেল হাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। এ সময় রুবেলের মা নুরজাহান বেগম পুনরায় তাকে খাবার দিলে আসামি রুবেল ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মা নুরজাহান বেগম (৬৫) এর মাথায় সজোরে আঘাত করে।

আরও পড়ুন: ৩য় ধাপের আখেরি মোনাজাত আজ

এ সময় নুরজাহান বেগম চিৎকার করে ঘর হতে বাহির হয়ে উঠানে পড়ে যায়। পরে নুরজাহান বেগমকে আসামি রুবেল পুনরায় মাথায় আঘাত করে। রুবেলের হাতে থাকা বাঁশের লাঠির আঘাতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন এসে রুবেলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে রুবেলকে থানায় নিয়ে যায়।

ঘটনার পর মৃত নুরজাহান বেগমের সুরাতাহাল রিপোর্টের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নুরজাহান বেগমের অপর ছেলে শ্রীনগর উপজেলার বাগরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে আক্কাস মোল্লা (৫০) বাদী হয়ে শ্রীনগর থানায় ঘটনার পরের দিন মামলা দায়ের করে।

এই ঘটনায় প্রায় সাত বছর পর মামলা আদালতে বিচারাধীনে থাকা অবস্থায় ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেলকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় রাত সাড়ে নয়টার দিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে নিজের মাকে হত্যার দায়ে মামলার আসামি রুবেল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা