স্বাস্থ্য

খুলনায় তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮১ শতাংশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ২৯ জন। এ ছাড়া খুলনায় সাতজন, বাগেরহাট ও সাতক্ষীরায় শূন্য, যশোরে ১৩ জন, নড়াইল ও মাগুরায় শূন্য, ঝিনাইদহে তিন জন, চুয়াডাঙ্গায় এক জন ও মেহেরপুরে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৩৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ২৯১ জন।

এছাড়া করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৫৯ জনের। এ ছাড়া যশোরে ৪৮৬ জন, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪৩, নড়াইলে ১১৯, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৪ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা