স্বাস্থ্য

রাজশাহীতে একদিনে সাত জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে একদিনে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনায়, তিনি নাটোরের বাসিন্দা। এছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর তিনজন, নওগাঁর দুইজন এবং পাবনার একজনসহ মোট ৬ জন মারা গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় দুইজন পুরুষ এবং পাঁচজন নারীর মৃত্যু হয়েছে হাসপাতালে।

তিনি আরও জানান, করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২২ জন। তাদের মধ্যে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার ছয় জন, চুয়াডাঙ্গার পাঁচজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের দুইজন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা