স্বাস্থ্য

পৌনে তিন লাখ টিকা পাঠালো বুলগেরিয়া

কূটনৈতিক প্রতিবেদক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৭০ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে বুলগেরিয়া।

বুধবার (১৫ সেপ্টেম্বর) টার্কিশ এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে টিকাগুলো ঢাকায় পৌঁছেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি বলকান দেশটির উপহারের এসব টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ দিয়ে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছিল।

প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তির পর দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাওয়া যায়। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে আরও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।

এরপর দেশটি রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ বেকায়দায় পড়ে। মজুদ কমে আসায় টিকার প্রথম ডোজ দেওয়া ২৫ এপ্রিল থেকে বন্ধ করে দিতে হয়। এক পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়।

দ্বিতীয় দফায় গত ১৯ জুন থেকে টিকাদান কার্যক্রম আবার চালু হয় চীনের তৈরি সিনোফার্মের টিকা আসার পর।
তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়া ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।

পরে কোভ্যাক্সের আওতায় জুলাইয়ের শেষ দিকে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা শুরু হওয়ার পর অগাস্টের প্রথম সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।

সে সময় কোভ্যাক্সের অধীনে পাঁচ চালানে ৩০ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার পাঠায় জাপান।

বুলগেরিয়ার উপহারসহ এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ২০০ ডোজ টিকা এল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা