-ফাইল ছবি
স্বাস্থ্য

ময়মনসিংহে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহ, গাজীপুর ও সুনামগঞ্জ জেলার একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের হিমেল (৩০), সুনামগঞ্জের ধরমপাশার রমিসা (৬৫) এবং গাজীপুরের শ্রীপুরের লেহাজ উদ্দীন (৭০)।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ভর্তিসহ বর্তমানে ৯৯ জন ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

জেলায় এক দিনে ৩৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৯ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা