স্বাস্থ্য

আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ৩৩

নিজস্ব প্রতিবেদক: করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো আগস্ট মাস। ৫ হাজার ৪২০ জনের প্রাণ যায় করোনায়। করোনার পরে ডেঙ্গুতেও রেকর্ড গড়েছে আগস্ট। এ মাসে ৩৩ জনের মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে। ৮ মাসে ৪৫ জনের মৃত্যু হয় তারমধ্যে শুধু আগস্টেই ৩৩ জনের প্রাণ যায়।

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাস জ্বরে আরও তিনজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে আগাস্ট মাসে ৩৩ জন মারা গেলেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। আর এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে এই রোগে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত দুই মাসেই ৪৫ জন মারা গেলেন ডেঙ্গুতে।

অগাস্টের শুরুর দিকে ডেঙ্গুতে শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকলেও গত কয়েকদিন তা কমে আসছিল। গত তিনদিন কোনো মৃত্যুর তথ্যও দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

তবে বুধবার নতুন করে মৃত্যুর তথ্য আসার পাশাপাশি শনাক্ত রোগীও বেড়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৯৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর। এর একদিন আগে এ সংখ্যা ছিল ২৬৬ জন।

নতুন আক্রান্তদের ২৫০ জনই ঢাকা মহানগরীর, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন।

আগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছেন। আর চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন মোট ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের ৯ হাজার ৪৪৭ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৫৬ জন।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। ওই বছর সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল এবং ৯৩ জনের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা