স্বাস্থ্য

২ কোটি ৬৫ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এখন পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এরমধ্যে ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ জন প্রথম ডোজ এবং ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন পুরুষ ১ কোটি ৬ লাখ ২০ হাজার ৮৩৯ আর নারী ৭৮ লাখ ৬৮ হাজার ৯০৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৯ লাখ ১৪ হাজার ৮০৩ আর নারী ৩১ লাখ ৩০ হাজার ৬৬৬ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৭ হাজার ১৬৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ১১৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩২ লাখ ৯৩ হাজার ৮৯৯ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ৬০ হাজার ৮৯০ এবং নারী ৪২ লাখ ২৯ হাজার ১৪০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৮ লাখ ৬৬ হাজার ৩০১ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ২৩ হাজার ৭২৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৩৫ হাজার ৮৭৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ৩০ হাজার ৪২৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ২৫ হাজার ১৩ এবং নারী ১৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮২ হাজার ৯৮৫ এবং নারী ১৪ হাজার ১৭৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫২ হাজার ৬৯৪ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৪৭০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৫ হাজার ২৩৮ এবং নারী ৭ হাজার ৪৫৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৭৪৭ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭২৩ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৫ লাখ ৫৫ হাজার ৯২০ এবং নারী ৫৩ লাখ ৯৮ হাজার ১৯৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ ১ কোটি ৭ হাজার ৩৩১ জন প্রথম ডোজ এবং ১৯ লাখ ৪৬ হাজার ৭৮৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৪ লাখ ৫২ হাজার ৫৬ এবং নারী ৪৫ লাখ ৫৫ হাজার ২৭৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১১ লাখ ৩ হাজার ৮৬৪ জন পুরুষ এবং নারী ৮ লাখ ৪২ হাজার ৯২৩ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৯ লাখ ৩৫ হাজার ৮৪৭ এবং নারী ১৩ লাখ ৫৮ হাজার ৫২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪১৬ জন প্রথম ডোজ এবং ৭ লাখ ৩০ হাজার ৪৮৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৮ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৪৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ লাখ ৪৮ হাজার ১৭৯ জন পুরুষ এবং নারী ২ লাখ ৮২ হাজার ৩০৪ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা