স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২০৬ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার (৩১ আগস্ট) এক প্রতিবেদন এ তথ্য দিয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। ২০৬টি নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে ১২১ জন চট্টগ্রাম নগরীর। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ১ শতাংশ।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে হাটহাজারীতে ১৬, লোহাগড়ায় ১২, রাউজানে ১১, আনোয়ারায় ১, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ায় ৯,সীতাকুণ্ডে ১০, সাতকানিয়ায় ৭, মিরসরাইয়ে ৭ ও সন্দ্বীপে ১ করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯৯ হাজার ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে নগরীতে ৭২ হাজার ২২৮ জন। আর উপজেলাগুলোতে ২৭ হাজার ১১৩ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই উপজেলার। চট্টগ্রামে মোট ১ হাজার ২২৭ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে নগরীতে ৬৮৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৩৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা