স্বাস্থ্য

কুষ্টিয়ায় মৃত্যু কমলেও সংক্রমণ বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৭৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩৭ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত একদিনে জেলায় ২৭৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩৫ শাতাংশ।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন, কুমারখালীর ৫ জন, দৌলতপুরের ৪ জন, ভেড়ামারার ৩ জন, মিরপুরে ৭ জন এবং খোকসার ১ জন রয়েছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা