স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৭

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩০৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় তিনজন মারা যান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১০ ও কক্সবাজারের এক ল্যাবে এক হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩০৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্তদের ১৬৬ জন চট্টগ্রাম নগরের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ।

নগরীর বাইরে বিভিন্ন উপজেলার মধ্যে- হাটহাজারীতে ২৭, বোয়ালখালীতে ২৭, সীতাকুণ্ডে ৭, রাঙ্গুনিয়ায় ২৪, ফটিকছড়িতে ১২, রাউজানে ১৮, সাতকানিয়ায় ১, লোহাগড়া ৪, বাঁশখালী ১, আনোয়ারায় ৫, চন্দনাইশে ৫, পটিয়ায় ৩, মিরসরাইয়ে ৫ ও সন্দ্বীপে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে মোট ৯৮ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরে ৭১ হাজার ৬৩৪ জন। বিভিন্ন উপজেলায় ২৬ হাজার ৬৩৪ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ৪ জন নগরের বাসিন্দা, বাকি ৩ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫২৩ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা