স্বাস্থ্য

২৩ দিনে ২৫ ডেঙ্গু রোগীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা মহামারির সাথে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ২৩ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৫ জন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম আরও জানায়, দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল আগস্টের ২৩ দিনে মারা গেছেন ২৫ জন, এ ছাড়া গত জুলাই মাসে মারা গেছেন ১২ জন।

কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৩ জন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৫৯ জন, আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট আট হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাত হাজার ১৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা