স্বাস্থ্য

২ কোটি ৩২ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত করোনা টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ। এরমধ্যে ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ জন প্রথম ডোজ নিয়েছেন। ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ৯৬ লাখ ৬৬ হাজার ৪৪২ পুরুষ এবং ৬৯ লাখ ৯৪ হাজার ৯৭০ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ লাখ ৬৮ হাজার ১১৪ পুরুষ এবং ২৫ লাখ ৭ হাজার ৩৫৯ নারী।

রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ কোভিশিল্ড টিকা প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের ৯৩ লাখ ৩২ হাজার ৩৯৯ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা ৯৪ হাজার ৬৩৮ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ২৭ লাখ ৯৩ হাজার ৮২৬ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ পুরুষ এবং ৪১ লাখ ৫১ হাজার ১৩১ নারী। এরমধ্যে ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জন প্রথম ডোজ এবং ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ৩৬ লাখ ১২ হাজার ৭০৮ পুরুষ এবং ২২ লাখ ১২ হাজার ৫৫৫ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৩২ লাখ ৫২ হাজার ১৮৩ পুরুষ এবং ১৯ লাখ ৩৮ হাজার ৫৭৬ নারী।

১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নেওয়া ৫১ লাখ ৫৩ হাজার ৮৩২ পুরুষ এবং ৪১ লাখ ৭৮ হাজার ৫৬৭ নারী। এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮২ লাখ ৮০ হাজার ২৪০ জন এবং ১০ লাখ ৫২ হাজার ১৫৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৫২ হাজার ৫০৪ পুরুষ এবং ৩৭ লাখ ২৭ হাজার ৭৩৬ নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৬ লাখ ১ হাজার ৩২৮ জন পুরুষ এবং নারী ৪ লাখ ৫০ হাজার ৮৩১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ২ এবং নারী ১৩ হাজার ৬৩৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ২৩৯ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৩৯৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৯১ এবং নারী ৭ হাজার ১৪৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৬ হাজার ৯১১ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৪৮৮ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৬ লাখ ৩৪ হাজার ৮৩১ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৬৭০ জন প্রথম ডোজ এবং ২ লাখ ৮৯ হাজার ১৫৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৩৯ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৩১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৭৭ হাজার ৬৯২ জন পুরুষ এবং নারী ১ লাখ ১১ হাজার ৪৬৪ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা