ফাইল ছবি
স্বাস্থ্য

জাপানের টিকার পঞ্চম চালান ২৮ আগস্ট

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার পঞ্চম চালান ২৮ আগস্ট দেশে আসতে পারে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এ প্রত্যাশার কথা জানিয়েছেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান ২৮ আগস্ট সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে।

নাওকি ইতো বলেন, আমরা আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা ২৮ আগস্ট সরবরাহের পরিকল্পনা করছি, যা বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।

জাপানের রাষ্ট্রদূত বলেন, এই টিকা সম্পূর্ণরূপে বাংলাদেশিদের জন্য। এই টিকাসহায়তা করোনার বিস্তার রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে তাঁরা আশা করছেন।

নাওকি ইতো বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে আছে জাপান। যত তাড়াতাড়ি সম্ভব করোনা দমন করতে জাপান একসঙ্গে কাজ করবে।

ঢাকায় জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার দফায় বাংলাদেশকে প্রায় ২৪ লাখ ডোজ টিকা দিয়েছে জাপান।

গত ২৪ জুলাই প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ডোজ, ৩ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ডোজ, ২১ আগস্ট চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা