স্বাস্থ্য

টিকা পেতে আবেদন সাড়ে ৩ কোটি

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশে করোনাভাইরাসের টিকা পেতে ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন নিবন্ধন করেছেন। শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধনের এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এবং ৪ লাখ তিন হাজার ৮৫৯ জন পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে টিকার আওতায় এসেছেন ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন। এরমধ্যে ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

২ লাখ ২৭ হাজার ৫২৬ জন গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন। এরমধ্যে ১ লাখ ২২ হাজার ৪৮০ পুরুষ এবং ১ লাখ পাঁচ হাজার ৪৬ নারী।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪১ হাজার ৬৪ জন। যাতে পুরুষ রয়েছেন ৮১ হাজার ১৬৪ ও নারী ৫৯ হাজার ৯০০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা