স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ৪

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৩২ জন করোনা শনাক্ত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০৮ জন চট্টগ্রাম নগরের। বাকিরা বিভিন্ন উপজেলার। এগুলো হলো- লোহাগড়ায় ১, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ৪, আনোয়ারায় ৫, পটিয়ায় ৯, বোয়ালখালীতে ১৩, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ২৮, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ৩১, সীতাকুণ্ডে ১৬ ও মিরসরাইয়ে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে মোট ৯৬ হাজার ৮৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে নগরেরই ৭০ হাজার ৮৫১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা