স্বাস্থ্য

গণটিকা কার্যক্রমে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

জাহিদ রাকিব: সারাদেশে শুরু হয়ছে গণটিকা কার্যক্রম। টিকাদান কেন্দ্রগুলোতে লেগে আছে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। কে কার আগে টিকা নিবেন তা নিয়েও দেখা যাচ্ছে হুড়োহুড়ি। মাস্ক পরলেও কেউ মানছেন না সামাজিক দূরত্ব। তাতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

শনিবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। বনানী বিদ্যানিকেতন স্কুলে দেখা যায়, টিকা প্রত্যাশীরা দাড়িয়েছেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। সংশ্লিষ্টদের ও যেন সেদিকে কোন নজর নেই।

শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়। চলবে ১২ আগস্ট পর্যন্ত। উত্তর সিটির ১৯ নাম্বার ওয়ার্ডের বনানী বিদ্যা নিকেতন টিকা কেন্দ্রে আসা বনানীর বাসিন্দা লোকমান হোসেন জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু কেউই লাইন মানছেন না। সবাই তাড়াহুড়ো করে যে যার মতো আগে টিকা নেয়ার চেষ্টা করছেন।

পাশ থেকে অপর একজন টিকা প্রত্যাশী কামাল অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতির মাধ্যমে কেন্দ্রে আগে টিকা দেয়া হচ্ছে। ভোর থেকে যারা লাইনে দাঁড়িয়ে তারা এখনও লাইনেই আছেন। তিনি বলেন, সবাই কেমন তাড়াহুড়ো করে ঢুকার চেষ্টা করছে। আমার মনে হয় টিকা নিতে এসে করোনা নিয়ে বাসায় যেতে হবে।

স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান বলেন, আমরা আমাদের ভলেন্টিয়ারের মাধ্যমে সাধ্য মতো চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মানাতে। প্রথমদিন তো তাই একটু ঝামেলা হচ্ছে। আশা করি আগামীকাল থেকে সবকিছু নিয়মের মধ্য চলে আসবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা