স্বাস্থ্য

করোনায় মৃত্যু ছাড়ালো ২২ হাজার

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনায় মৃত্যু ২২ হাজার ছাড়িয়ে গেছে। গত ২ আগস্ট মৃত্যু ২১ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত ২১ হাজার ১৬২ জন মারা যান। মাত্র ৪ দিনে এই সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) একদিনে নতুন করে ২৪৮ জনের মৃত্যু হয়। এর আগের দিন এ যাবতকালের সর্বোচ্চসংখ্যক ২৬৪ জন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় শুক্রবার মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। এখন পর্যন্ত মৃতদের মধ্যে ১৪ হাজার ৮২২ পুরুষ (৬৬ দশমিক ৯২ শতাংশ) এবং ৭ হাজার ৩২৮ নারী (৩৩ দশমিক ০৮ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৭৫ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ১৬ জন করে, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৮ জন করে। এদের মধ্যে ১০৯ জন সরকারি, ৩৩ জন বেসরকারি হাসপাতালে এবং ৬ জন বাসায় মারা গেছেন। ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৬০ শতাংশ। দেশে এ পর্যন্ত ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা