স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ৪ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হয়েছেন।

সোমবার (২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের ডেঙ্গু বিষয়ক ফোকালপারসন ডা. হরিমোহন পণ্ডিত নিউটন।

ডেঙ্গু আক্রান্তরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার অ্যাডভোকেট আতিকুর রহমান (৪০), সদরের পরানগঞ্জের ওহাব আলী (৬৫), মহানগরীর নওমহল এলাকার খায়রুল বাসার (৪০), ও এক মেডিকেল শিক্ষার্থী।

ডা. হরিমোহন পণ্ডিত নিউটন জানায়, ‘হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর মেডিসিন ইউনিটে তিনজন ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।’

তবে ডেঙ্গু আক্রান্ত অপর মেডিকেল শিক্ষার্থী বিষয়ে কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন হরিমোহন পণ্ডিত নিউটন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা