স্বাস্থ্য

টিকা নিয়েছেন ১ কোটি ৩৪ লক্ষাধিক মানুষ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে। এদের মধ্যে ৯১ লাখ ৮ হাজার ১৪৪ জন প্রথম ডোজ এবং ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২, নারী ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭২ হাজার ৩০১ এবং নারী ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৯৩৩ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ৯২৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৪ হাজার ৫২৮ এবং নারী ১০ লাখ ৮৮ হাজার ৬৬১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩১ জন প্রথম ডোজ এবং ৪৯ হাজার ৫৫৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ১০ হাজার ৫৬৩ এবং নারী ১০ লাখ ৬৩ হাজার ৬৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার ৯৬৫ জন পুরুষ এবং নারী ২৫ হাজার ৫৯৩ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৫১ এবং নারী ৭ হাজার ৮৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৪০৩ জন পুরুষ এবং নারী ৮৪৭ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ লাখ ৬৪ হাজার ৭৮২ ও নারী ২ লাখ ৯৯ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা