স্বাস্থ্য

সকালের নাস্তায় ক্লান্তি কাটুক

সান নিউজ ডেস্ক : কথায় আছে- সকালটা ভালো গেলে দিনটাও ভালো যায়। তাই সকালের নাস্তায় আমাদের এমন খাবার খাওয়া উচিৎ যাতে গোটা দিনটি আমাদের ভালো এবং ক্লান্তহীন কাটে। আসুন জেনে নেই সুস্থ্ থাকতে সকালে আমাদের কী খাওয়া উচিত।

খেজুর : পেট পরিষ্কার করতে খেজুরের জুড়ি নেই। সকালে খালি পেটে খেজুর খেতে পারেন। চা-কফির থেকে কোনো অংশেই কম নয় এই ফলটি। বরং চা-কফির চেয়ে অনেক বেশি সময় ধরে শরীরকে চাঙা রাখতে পারে খেজুর।

ডিম : প্রচুর প্রোটিন থাকে এতে, অল্প চর্বিও আছে। যা পেট ভরিয়ে দেয়। ক্ষুধা কম লাগে আবার শরীরে ক্লান্তিও আসে না।

কলা : প্রচণ্ড ক্লান্ত লাগছে? খুব দ্রুত ক্লান্তি কাটাতে চান? কলা খেয়ে নিন। কলায় থাকা পটাসিয়াম, ফাইবার ও শর্করা শরীরে প্রচুর শক্তি যোগায়। ফলে দ্রুত ক্লান্তি চলে যায়।

কাঠবাদাম : সকালে খালি পেটে অনেকেই কাঠবাদাম খান। এই অভ্যাস খুবই ভালো। ক্লান্তি কাটাতে কাঠবাদামের জুড়ি নেই। এর প্রোটিন, ফাইবার এবং স্নেহ পদার্থ অল্প সময়েই শরীরকে চনমনে করে দেয়।

তরমুজ : তরমুজের প্রায় ৯২ শতাংশই জল। শরীরে জলের ঘাটতি মেটাতে পারে এই ফল। সকালে অন্য খাবারের পরে অল্প তরমুজ খেলে ক্লান্তি কেটে যাবে সহজেই।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা