স্বাস্থ্য

৭ আগস্ট থেকে ইউনিয়নে তিনটি করে টিকা বুথ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়নে তিনটি করে টিকা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের টিকা গ্রহণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বয়স্করা যদি শুধুমাত্র এনআইডি নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেয়া হবে। কারণ করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত দুই কোটি ৩৯ লাখ করোনা টিকা আমরা পেয়েছি। এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ টিকা দেয়া হয়েছে। আর মজুদ আছে ৮৯ লাখ টিকা।

তিনি বলেন, সারাদেশে প্রতিটি ইউনিয়নে ১৩ হাজার ৮০০টি বুথ স্থাপন করে করোনা প্রতিরোধে টিকা দেয়া হবে। আর এসব কার্যক্রম চলবে এক সপ্তাহ।

শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানযোগে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী ৩ আগস্ট একই সময়ে হংকংয়ের একটি বিশেষ ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালানের মোট ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা