স্বাস্থ্য

দুই হাজার রোগীকে সেবা দিয়ে নিজেও আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার রোগীকে সেবা দেয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদা সুলতানা আফরোজা নিজেও এখন আক্রান্ত।

করোনাভাইরাসে প্রথম ঢেউয়ে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত। বাসা থেকেও বের হচ্ছেন না অনেকেই। এমন প্রচণ্ড প্রকোপের সময় নিজের দুই মাস বয়সী শিশু সন্তানকে বাসায় রেখেই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দিয়েছিলেন তিনি।

তার এ ভূমিকায় প্রশংসিতও হয়েছেন বিভিন্ন মহলে। গত প্রায় দেড় বছর ধরেই তিনি আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বৃহস্পতিবারও তিনি দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে চিকিৎসা সেবা দিয়েছেন দুই হাজারের অধিক করোনা রোগীকে। তবে এখন সেই চিকিৎসক এখন করোনায় আক্রান্ত। গত বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

ডা. মাহমুদা সুলতানা আফরোজার স্বামী ম. মাহমুদুর রহমান শাওন বলেন, ডা. আফরোজার গত দুই দিন ধরে জ্বর আসছিল। বৃহস্পতিবার (২৯ জুলাই) মা ও শিশু হাসপাতালে নমুনা দিলে রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে তার জ্বর ছাড়া আর কোনো উপসর্গ দেখা দেয়নি।

তিনি বলেন, ডা. আফরোজা মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার আগেই গত বছর করোনা ওয়ার্ডে চিকিৎসা সেবা শুরু করেছিলেন। আমি তার আশু রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি যেন আবারও করোনা রোগীর সেবা দিতে পারেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা