স্বাস্থ্য

বরিশালে মৃত্যু ১৬, শনাক্ত ৭৩৮

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৫ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজন এবং করোনায় আটজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩৮ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।

শুক্রবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৩১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬১ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৪০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১৫৪ জন।

ভোলায় নতুন ১৪৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৬৫৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৬ জন।

পিরোজপুরে নতুন ৮৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৮ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩৫ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৫২ জন। ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩২ জন।

বরগুনায় নতুন ৮২ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

ঝালকাঠি জেলায় নতুন ৭৫ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯০ জন।

মৃতদের মধ্যে আটজন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া পটুয়াখালী হাসপাতালে একজন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৯ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩২৩ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১৪৩ জনের করোনা পজিটিভ, ১৮০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৯২ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮২ জন পজিটিভ ও ১০২ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৬০ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৫৪ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা