স্বাস্থ্য

করোনায় কুষ্টিয়ায় ২০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ২০ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে করোনায় ১৫ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। এ ছাড়াও একই সময়ে ভাইরাসটি নতুন করে আরও ২২৩ জন আক্রান্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ।

সোমবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪০৭ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪২২ জন এবং ভাইরাসটিতে মারা গেছেন ৪৯৫ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা