ফাইল ফটো
স্বাস্থ্য

টিকা নিয়েছেন ১ কোটি ১৮ লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে ১ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৩৩৮ জন। এরমধ্যে ৭৫ লাখ ৬০ হাজার ৩৭২ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫ হাজার ৯৬৫ জন।

রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৪৪৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৬ লাখ ৩৮ হাজার ৫৮৯। নারী ২৯ লাখ ২১ হাজার ৭৮৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৫০ হাজার ২৩৯; নারী ১৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জন। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১৩ লাখ ৩৩ হাজার ৮০৩ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ৫১১ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৯০৪ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ৭৯২ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ২৯৪ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত এই টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭ লাখ ৬৯ হাজার ৯৮৫ এবং নারী ৫ লাখ ৬৩ হাজার ৮১৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১৩ লাখ ২৬ হাজার ২১২ জন প্রথম ডোজ এবং ৭ হাজার ৫৯১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৭ লাখ ৬৫ হাজার ৭০৫ এবং নারী ৫ লাখ ৬০ হাজার ৫০৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ হাজার ২৮০ জন পুরুষ এবং নারী ৩ হাজার ৩১১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ৫১১ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৩৯৫ এবং নারী ৭ হাজার ১১৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২২৩ জন প্রথম ডোজ এবং ২৮৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২২৮ এবং নারী ৬ হাজার ৯৯৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৬৭ জন পুরুষ এবং নারী ১২১ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৯০৪ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৫৭৭ ও নারী ১ লাখ ৪৩ হাজার ৩২৭ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা