স্বাস্থ্য

গাড়ি না পেয়ে থানায় প্রসূতি, হাসপাতালে নিলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: কঠোর লকডাউনে চট্টগ্রামে গাড়ি না পেয়ে থানায় চলে আসেন এক প্রসূতি। তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২৪ জুলাই) বিকালে থানায় এসে সহায়তা চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িতে করে ওই প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দেয়া হয়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন জানান, দিনমজুর ওমর ফারুক শান্ত তার প্রসূতি স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হন। রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোন গাড়ি না পাওয়ায় থানায় গিয়ে পুলিশের সহায়তা চান তিনি।

বিষয়টি নজরে আসলে তিনি তার গাড়িতে করে এসআই আফরোজা চৌধুরী ও কনস্টেবল আনিসের মাধ্যমে প্রসূতি কুলসুম বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পৌঁছে দেন।

কঠোর লকডাউনে নগরবাসীর যেকোন সহায়তায় পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা