স্বাস্থ্য

এবারও ছুটি পাচ্ছে না স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা–কর্মচারীরা।

সোমবার (১৯ জুলাই) অধিদফতরের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিকালীন নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

ছুটির সময়ে কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে ঈদুল আজহা উপলক্ষে চার দিনের জন্য বন্ধ থাকবে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই (আজ) থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেদিনও টিকাদান বন্ধ থাকবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা