স্বাস্থ্য

চট্টগ্রামে মৃত্যুর নতুন রেকর্ড, শনাক্ত ৯২৫

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে একদিনে ১৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যা এ যাবত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শনাক্ত হয়েছে আরও ৯২৫ জন।

মঙ্গলবার (২০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের ১১ ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

শনাক্তদের মধ্যে ৫৫৩ জন নগরের ও ৩৭২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭২ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৫ হাজার ৮২ জন নগরের ও ১৭ হাজার ৫১০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ১৫ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ১০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। যা এ যাবত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৫৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২৬ জন নগরের ও ৩৩০ জন উপজেলার বাসিন্দা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা