স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত আরও ৭৬৫, মৃত্যু ৬

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৬৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। শনাক্তের হার ৩১.৩৭ শতাংশ।

সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের ৫৬৮ জন চট্টগ্রাম নগরের এবং ১৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৬৬৭ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৪ হাজার ৫২৯ জন। জেলার বিভিন্ন উপজেলায় ১৭ হাজার ১৩৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এদের মধ্যে ৪ জন নগরের, ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩২০ জন।

এর আগে রোববার (১৮ জুলাই) চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৪৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা